সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে "ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ভীমখালীর" আত্মপ্রকাশ

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৩:৪৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ০৩:৫১:৩৩ অপরাহ্ন
জামালগঞ্জে "ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ভীমখালীর" আত্মপ্রকাশ
জামালগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের আলেমদের উদ্যোগে ইউনিয়নের সর্বস্তরের মানুষকে ইসলামী শিক্ষায় সু-শিক্ষিত করার মাধ্যমে একটি সুন্দর আদর্শ সমাজ গঠন এবং সমাজের কল্যাণ মূলক কাজ করার লক্ষ্যে একদল স্বপ্নদর্শী উদীয়মান তরুণ আলিমদের ঐক্যমতে "ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ভীমখালী ইউ/পি " নামে সংগঠন করা হয়। গতকাল (২০) ডিসেম্বর শুক্রবার স্থানীয় আলেম ও তরুণ যুবসমাজ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। এসময় সংগঠনটির সভাপতি মাওলানা ফজলে রাব্বি খানের সভাপতিত্বে ও সেক্রেটারি হা. মাও. সাইফুল ইসলাম ঊজ্জলের সঞ্চালনায় সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান। এসময় দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান মাওঃ কাজী আব্দুল মুকিত। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নোয়াগাঁও অষ্টগ্রাম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও পরিষদের উপদেষ্টা, হযরত মাওলানা সাইফুল ইসলাম, নোয়াগাঁও ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মাও. মো. তৌফিক মিয়া, মাও. নুরুল আনোয়ার। উপদেষ্টাগণ তাদের বক্তব্যে বলেন, এ সমাজের পরিবর্তনের জন্য কোরআন হাদিসের সঠিক জ্ঞান চর্চা যা খুবই জরুরী। সমাজ ব্যবস্থায় ইসলামী বিধি নিষেদের প্রতি মনোযোগী হলে এ সমাজ থেকে অন্যায় অবিচার বিলুপ্ত হবে। জাগ্রত তরুণ সমাজ জেগে উঠলে সমাজ তথা দেশের পরিবর্তন ঘটে। দেশ ও জাতির কল্যাণে সবসময় সজাগ দৃষ্টি রাখার উদাত্ত আহবান করেন । সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি, নোয়াগাঁও বাজার বণিক সমিতির সেক্রেটারি রেজাউল করীম কাপ্তান, মাও আব্দুল ওদুদ সাহেব, মাওঃ শাহ মোঃ আলী হুসাইন , মাওঃ তাজ মাহমুদ ও মাও কাজ্বি নুরুল আজিজ। আরো উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ আহমদ , মাওলানা তাফাজ্জল হোসেন সিরাজী, মাওলানা নুরুল হক নোমানী, মাওলানা ফখরুল ইসলাম , মোঃ জমির উদ্দিন মোহাম্মদ মোস্তাক, আহমদ, মোঃ শাহ আলম, মোঃ ফয়সাল আহমদ , তরিকুল ইসলাম জিসান, মোঃ আজিজুর রহমান , মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প